আজীবন বিনামূল্য চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা
ছয় উপদেষ্টার সঙ্গে আহতদের প্রতিনিধিদলের বৈঠকে সিদ্ধান্ত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডি থাকবে। আজীবন বিনামূল্য চিকিৎসা পাবেন তারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষ তিনি এই তথ্য জানা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহত ব্যক্তি সভা বয়কট করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন, সেই তালিকা করার পরামর্শ দেন তারা।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন