গাজা ও লেবাননে হামলা বন্ধে সৌদি ক্রাউন প্রিন্সের হুংকার
গাজা ও লেবাননে ইসরাইলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (১১ নভেম্বর) রিয়াদে আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে ভাষণে তিনি এ আহ্বান জানান। এসময় ক্রাউন প্রিন্স ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।
আরব রাষ্ট্র লীগের সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা অবর্ণনীয়। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন