মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

পুলিশ সংস্কার বিষয়ক কমিটির প্রস্তাবনা জমা দিল বিএনপি


পুলিশ সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছেন বিএনপি গঠিত পুলিশ সংস্কার বিষয়ক কমিটি। কমিটির প্রধান বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের এ কমিটি গঠন করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, কমিটি প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেয়ার কথা থাকলেও ১ দিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের অফিসে জমা দিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান, সাবেক ডিআইজি ও কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান প্রমুখ।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।