মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

ইউরোপ সফরে বেরিয়েছেন শায়খ আহমাদুল্লাহ, করছেন ইসলামিক সভা

 


ইউরোপের বিভিন্ন দেশের নানা শহরে বসবাসরত বাংলাভাষী প্রবাসীদের জন্য ইসলামীক সভার সফর করছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এরই মধ্যে ইতালির মিলানে একটি সভা সম্পন্ন করেছেন তিনি।

প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল ইহসান বার্লিনের আয়োজনে চলছে এই ইসলামিক সভা। গত ৮ নভেম্বর জার্মানির রাজধানী মধ্য বার্লিনের একটি মিলনায়তনে পৌঁছান আহমদুল্লাহ। এ সময় তাকে একনজর দেখতে প্রবাসীরা মিলনায়তনে ভিড় করেন।

গতকাল সোমবার ১১ নভেম্বর ইতালির মিলান শহরে ছিলো তার একটি সভা। পরে আগামীকাল ১৪ নভেম্বর বার্সেলোনার স্পেন শহরে রয়েছে তার আরেকটি ইসলামিক সভা। এরপর সেখান থেকে বেলজিয়ামের ব্রাসেলস যাবেন আগামী ১৫ নভেম্বর।

বেলজিয়ামের প্রোগ্রাম শেষ করে শায়েখ আহমাদুল্লাহ যাবেন সুইডেনে। সেখানে ১৬ নভেম্বর স্টকহোমে ইসলামিক সভায় আলোচনা রাখবেন। এরপর আবার জার্মানিতে আসবেন। ১৭ নভেম্বর মিউনিখ শহরের সভায় উপস্থিত হবেন তিনি।

সেখান থেকে আবার সুইডেন যাবেন। আগামী ১৮ নভেম্বর সুইডেনের গুটেনবার্গ শহরের সভার মধ্য দিয়ে শেষ হবে শায়েখ আহমাদুল্লাহর ১০ দিনব্যাপী এই ইউরোপ সফর। আর এই সফরের পুরোটাই আয়োজন করেছে প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল ইহসান বার্লিন।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।