মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৩৮

 


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা হয়েছে। এতে ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্মকর্তা ডাক্তার মুহাম্মাদ ইশাহাক এ তথ্য জানিয়েছেন। 


তেহশিল হেড কোয়াটার্স (টিএইচকিউ) হাসপাতালে আলিজিয়ার মেডিকেল পরিদর্শক বলেছেন, আহতদের জেলার একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং কয়েক জনকে পেশোয়ারে রেফার করা হয়েছে। 


এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহত ও নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। 


তাকে উদ্ধৃতি করে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মিডিয়া সেলের এক্স পোস্টে বলা হয়েছে, নিরাপরাধ যাত্রীর ওপর এ ধরনের হামলা কাপুরুষিত এবং অমানবিক। 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে অভিযুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তিনি আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন। 


বেলুচিস্তান এবং খাইবার পাকতুনখাওয়াতে সন্ত্রাসী হামলার তীব্রতার বেড়ে যাওয়ার মধ্যে এবার এমন ঘটনা ঘটল। 



সূত্র: ডন

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।