মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতের উদ্বিগ্ন না হলেও চলবে: উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই সাক্ষাতকার দেন তিনি।



উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। ভারতের এসব বিষয়ে উদ্বিগ্ন না হয়ে বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে সহযোগিতা করতে পারে সেদিকে মনোযোগ দেয়া উচিত। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এতে দুই দেশের সম্পর্ক বিরূপ প্রভাব পড়ছে। 

গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ জুলাই–আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে, সেটাকে ভারত কীভাবে দেখে তা এখনও স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে। কিন্তু ভারত এ বিষয়ে কোনও কথা বলেনি। যিনি এই গণহত্যার জন্য দায়ী তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন।

উপদেষ্টা আরও বলেন, যারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বজন হারিয়েছে ভারত যদি তাদের সহমর্মিতা দেখায় তাহলে বাংলাদেশের মানুষও ভারতের প্রশংসা করবে। নাহিদ বলেন, তিনি গণহত্যার পেছনে দায়ীদের দেশে এনে বিচার করার ক্ষেত্রে ভারতের সহায়তা চান।



সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর। সে কারণেই সাম্প্রতিক দুর্গাপূজায় আশঙ্কা থাকা সত্ত্বেও কোনও অঘটন ঘটেনি। তিনি দাবি করেন, আগের সরকারগুলো রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের অনুভূতিকে ব্যবহার করেছে। ফলে সরকারের প্রতি তাদের বিশ্বাস কমে গেছে। তবে বর্তমান সরকার এ বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা করছে।

আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর চরমপন্থি গোষ্ঠীগুলোর উত্থান আশঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চরমপন্থাকে সমর্থন করে না। তারা গণতান্ত্রিক সরকার চায়। আওয়ামী লীগ এমন একটি প্রচারণা তৈরির চেষ্টা করেছে যে, তাদের ছাড়া চরমপন্থি গোষ্ঠীগুলো শক্তিশালী হবে। এই প্রচারণার মাধ্যমেই এতো বছর শাসন করে গেছে তারা। ভারতও এই বিষয় সমর্থন করে। বাংলাদেশে আওয়ামীলীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক এতে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার তো কোনও সম্ভাবনা নেই। তাহলে ভারত সরকারের বাংলাদেশের সাথে নয় আওয়ামীলীগের সাথে মিত্রতা ছিল। 

ভারত ও বাংলাদেশের বিভিন্ন যৌথ প্রকল্প দুই দেশের জন্যই উপকারী হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, সব দেশের সঙ্গেই প্রকল্প অব্যাহত রেখেছে বাংলাদেশ। এছাড়া, ভারতের সঙ্গে বিনিয়োগ পুনর্বিবেচনার বিষয়টিও পর্যালোচনার আওতায় রয়েছে। তবে, এটি শুধুমাত্র ভারত নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।