মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

প্রথম পর্ব শুরায়ি নেজামের অধীনেই হবে: স্বরাষ্ট্র মন্ত্রনালয়

বিশ্ব ইজতেমা নিয়ে দুই পক্ষের বিরোধের চূড়ান্ত সিদ্ধান্ত জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


তাবলিগের দুই পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে চলা বিরোধের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ এবং কাদের অধীনে হবে তা বিজ্ঞপ্তি আকারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের অধীনে হবে। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে।


মন্ত্রণালয় থেকে জানানো হয়, আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ৪ ও ৭ নভেম্বর ২০২৪ তারিখে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়।


সেই সভার কার্যবিবরণী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে, বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন যাবৎ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।