দিল্লিপন্থীদের ধৃষ্টতা! শীর্ষস্থানীয় ১২ আলেমের নামে করলো ভুয়া মামলা।
সর্বজন শ্রদ্ধেয় হেফজত আমির ও বাংলাদেশের জাতীয় খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহসহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে মানহানির মামলা করেছে দিল্লির বিতর্কিত মাওলানা সা'দের অনুসারী তথা সাদপন্থীরা!
মো. যুবায়ের হোসেন নামে বিতর্কিত মাওলানা সাদের একজন অন্ধ অনুসারী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমদ।
মামলা প্রসঙ্গে আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বলেন, ‘আমরা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ৫ নভেম্বর মামলার বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভি সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে করে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে পাঁচশত কোটি টাকার ক্ষতি হয়েছে।’
জনমনে ক্ষোভ ও নিন্দা
এদিকে এই ধৃষ্টতাপূর্ণ নির্লজ্জ কর্মকাণ্ডে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও সমালোচনা! তাদের বক্তব্য হলো পতিত সৈরাচারের দোসররা পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার জন্যই দিল্লিপন্থীদের দিয়ে এরকম ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ড করাচ্ছে! তাই অবিলম্বে মামলাটি খারিজ করে তাদের এই কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর ব্যাবস্থা করা, পাশাপাশি বিগত আওয়ামী সরকারের সহায়তায় ১লা ডিসেম্বর টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলার জন্য তাদের বিচারের আওতায় আনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন