আসাবিয়্যাত: অন্যায়ের শিকড়, জাহিলিয়াতের স্লোগান, ফেতনার কারণ!
আসাবিয়্যাত: অন্যায়ের শিকড়, জাহিলিয়াতের স্লোগান, ফেতনার কারণ!
যে কোন অন্যায়ের পক্ষপাতিত্ব করতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন।
সে আমার দলের, সে আমার বংশের, সে আমার রক্তের, সে আমার ভাষার, সে আমার দেশের; এজন্য তার অন্যায়টাও ভালো। আর সে আমার দলের না, আমার ভাষার না, আমার গোত্রীয় না, আমার বংশের না; এ জন্য তার ভালোটাও খারাপ এটাকে বলে আসাবিয়্যাহ। এটা হারাম। এই অন্যায়ের পক্ষপাতিত্ব করার কারণেই তো যত ফেতনা, যত ফাসাদ, যত ফ্যাসিবাদ, যত বিশৃঙ্খলা, যত অবিচার, যত অনাচার- সব অন্যায় পক্ষপাতিত্বের কারণে।
অন্যায় পক্ষপাতিত্বের ভিত্তিতে যত স্লোগান আছে; সব স্লোগান হারাম।
ওটা জাহিলিয়াতের স্লোগান। এ সব স্লোগানে আপনারা কখনো সাড়া দেবেন না
জুমার বয়ান :- জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা | খতীব: জনাব মাওলানা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ | ১৮ রবিউল আউয়াল | ১২ সেপ্টেম্বর-২০২৫ | জুমাবার |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন