মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

কাতারে ইসরায়েলের বিমান হামলা

 


হামলার পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এ হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।


ইসরায়েলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দোহারের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকেন।



কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে শহীদ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে হামাস নেতৃত্বের উপর হামলার অনুমোদন দিয়েছেন। জানিয়েছে ইসরায়েলী মিডিয়া চ্যানেল-১২

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।