মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৬৬৫



ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৬৬৫ জন ডেঙ্গু রোগী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক রোগী ভর্তি:

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৫ জন

  • চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৯ জন

  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২৫ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৮৩ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৪১ জন

  • খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৭ জন

  • ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন

  • রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৪ জন

  • সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২ জন

গত ২৪ ঘণ্টায় ৬৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের পরিসংখ্যান (১৬ সেপ্টেম্বর পর্যন্ত):

মোট আক্রান্ত: ৩৯,১৯২ জন

লিঙ্গভিত্তিক আক্রান্ত: পুরুষ ৬০.২%, নারী ৩৯.৮%

মোট মৃত্যু: ১৫৬ জন

গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

আরও আগে ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল প্রায় ৩ লাখ ২১ হাজার মানুষ, মৃত্যু হয়েছিল রেকর্ড ১,৭০৫ জনের।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।