মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

ধর্মীয় নয়, রাজনৈতিক শত্রুর সঙ্গে কৌশলগত ঐক্য হতে পারে: আলেমদের সম্মেলনে বক্তারা


রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আর বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন।

সম্মেলনে দেশের শীর্ষ আলেমরা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুর), আল্লামা শায়খ জিয়া উদ্দীন, হাটহাজারী দারুল উলূমের মহাপরিচালক মাওলানা খলীল আহমদ কুরাইশী, আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী, প্রখ্যাত বক্তা মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানী এবং গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

বক্তৃতায় মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকেই হকপন্থী উলামায়ে দেওবন্দের প্রতিনিধিত্ব করে আসছে। কিন্তু আজ কিছু ব্যক্তি ইসলামী ঐক্যের নামে সত্য-মিথ্যাকে একসঙ্গে দাঁড় করিয়ে বিভ্রান্তি তৈরি করছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে, আবার ধর্মীয় শত্রুও আছে। তবে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কৌশলগত ঐক্য সম্ভব হলেও ধর্মীয় শত্রুর সঙ্গে কোনো অবস্থাতেই ঐক্য হতে পারে না। 

উলামা-মাশায়েখ সম্মেলনে শীর্ষস্থানীয় ব্যক্তিদের বক্তব্যের চুম্বকাংশ:

১.আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী হাফিজাহুল্লাহ বলেন— “ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা—যাদের মানতে কষ্ট হয়, তারা কোনো ইসলামি দলের অন্তর্ভুক্ত হতে পারে না।”


২️⃣ লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন— “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, আমি মনে করি উসূলে দ্বীন অনুযায়ী তা যথার্থ।”


৩️⃣ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন— “জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে। এবং হকের উপর অটল অবিচল থেকে আন্দোলন করে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস"।


৪️⃣ মাওলানা খুবায়েব আহমদ, মুহতামিম–জিরি মাদরাসা, চট্টগ্রাম। তিনি বলেন— “আমরা দেওবন্দিয়তের শব্দ বুঝি, অর্থ বুঝি না। দেওবন্দিয়ত মানে জমিয়তে উলামায়ে ইসলাম।”


৫️⃣ মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুহাদ্দিস–হাটহাজারী মাদরাসা। তিনি বলেন— “আমার বয়স ষাটের কাছাকাছি। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। যদি রাজনীতি করতাম, তবে জমিয়তই করতাম।”


৬️⃣ বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা যাইনুল আবেদীন বলেন—


“জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে প্রমাণ করে আসছে, এটি ওলামায়ে দেওবন্দের সঠিক প্রতিনিধিত্বশীল সংগঠন।”


“কিছু অতি লোভী ও রাজনৈতিক ক্ষেত্রে আগ্রাসী ব্যক্তি ইসলামী ঐক্যের নামে হক ও বাতিলকে একত্রিত করতে চাইছে।”


“এ দেশের মুসলমানদের রাজনৈতিক শত্রুও আছে, ধর্মীয় শত্রুও আছে। রাজনৈতিক শত্রুর সাথে বৃহৎ স্বার্থে ঐক্য হতে পারে, কিন্তু ধর্মীয় শত্রুর সাথে কোনো ঐক্য হতে পারে না।”


৭️⃣ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা. বলেন— “যাদের আকীদা সহি নয়, আমল সহি নয়, আখলাক সহি নয়—তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। যারা শরীয়া আইনে বিশ্বাস করে না, তাদের সাথে ধর্মীয় ঐক্য নয়; তবে দেশরক্ষার ঐক্য নিয়ে চিন্তা করা যেতে পারে।”


৮️⃣ আল্লামা আবু তাহের নদভী কাসেমী, মহাপরিচালক–পটিয়া মাদরাসা। তিনি বলেন— “জমিয়ত আমাদের আকাবিরদের সংগঠন। আমি স্পষ্ট করে বলতে চাই—হকের সাথে বাতেলের কোনো ঐক্য হতে পারে না।”


৯️⃣ মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর–খেলাফত মজলিস বলেন— “ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জমিয়তের অবদান অস্বীকার করা যাবে না। এখনও জমিয়ত মানুষের ঈমান-আকীদা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে।”


১০. হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন— “আমরা ইত্তেহাদ বাইনানা না করে ইত্তেহাদ মা'আ গাইরিনার চেষ্টা শুরু করে দিয়েছি।” (নিজেদের মধ্যে ঐক্য না করেই অন্যদের সাথে ঐক্য করা শুরু করেছি)


১১. উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী দা.বা. বলেন—


“আমাদের ঘরে ঘরে কালসাপ ঢুকে যাচ্ছে। জমিয়ত নজরিয়ার হেফাজতের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমি এতে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”


“আমরা শুধু বক্তব্য দিয়ে থেমে থাকলে হবে না, প্রত্যেকে যার যার এলাকায় কাজ করতে হবে।”


“আমীরে হেফাজতের বক্তব্য সবসময় স্মরণ রাখতে হবে।”


“জমিয়তের সাথে থাকলেই আমাদের ঈমান-আকীদার হেফাজত হবে।”


১১. আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ঘরে ইদুর রেখে যেমন ঘর রক্ষা করা যায় না, অনুরূপ ইসলামের দুশমন মওদুদীদের দ্বারা ইসলাম কায়েম হবে না।


সম্মেলনে সকলের আলোচনা দ্বারা এটাই স্পষ্ট হয়ে উঠে—হকের সাথে কোনোদিন বাতেলের ঐক্য হতে পারে না, এবং জমিয়তই আকাবিরদের রেখে যাওয়া আমানত ও মূল সংগঠন হিসেবে ঈমান-আকীদা হেফাজতের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।