মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

আওয়ামিলীগের চোখে ইসলামি শিষ্টাচারই উগ্রবাদ! ; সম্পাদকীয়

আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠন দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের ‘উগ্রবাদী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। সাম্প্রতিক একটি ঘটনায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেন একজন নারীর সাথে হাত না মেলানোয় ছাত্রলীগ তা নিয়ে বিদ্রূপ করেছে— অথচ এটি ইসলামী মূল্যবোধের প্রতিফলন, যার স্বপক্ষে প্রামাণ্য হাদিস বিদ্যমান।

ইসলামী মূল্যবোধকে বিদ্রূপ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায়, আমেরিকা সফরকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেন ইসলামী শিষ্টাচার মেনে এক নারীর সাথে হাত মেলানো থেকে বিরত থাকেন। এটি পৃথিবীর বহু মুসলিম নেতা, সেলিব্রিটি, খেলোয়াড় ও আলেমদের অনুসৃত একটি স্বাভাবিক আচরণ । কিন্তু আওয়ামীলীগের ছাত্র সংগঠন নিজেদের ভেরিফাইড পেজ থেকে বিষয়টিকে বিদ্রূপ করে পোস্ট করেছে, যার মাধ্যমে তারা মুসলমানদের ধর্মীয় চর্চাকেই “উগ্রবাদ” হিসেবে প্রচার করছে।

ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা বিদ্বেষমূলক পোস্টের স্ক্রিনশট
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“নিশ্চয়ই তোমাদের জন্য কারও মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ওই মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভালো, যে তার জন্য হালাল নয়।” (তাবারানি: ২০/২১২)

আওয়ামী শাসনামলে ইসলামবিদ্বেষী নীতি

২০০৮ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের শাসনামলে আওয়ামীলীগ নিজেদেরকে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামবিদ্বেষী নীতি অনুসরণ করেছে। ধর্মীয় নেতা, মসজিদভিত্তিক কার্যক্রম ও আলেম-ওলামাদের ওপর সরকারি সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একের পর এক দমননীতি চালানো হয়। বহু আলেমকে মিথ্যা মামলা, কথিত জঙ্গি তকমা ও নির্বিচারে গ্রেপ্তারের শিকার হতে হয়েছে। এই সময়কালে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী মহল ও গোয়েন্দাদের প্রভাবও স্পষ্টভাবে লক্ষণীয় ছিল। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি ও চর্চাকে দমনে ভারতীয় নীতির ছায়া পড়েছে বলেই অনেকে মনে করেন।

শাপলা চত্বরের রক্তাক্ত স্মৃতি

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দমননীতির উদাহরণ হয়ে আছে। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। অসংখ্য মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনার মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকার ইসলামী আন্দোলনকে ‘জঙ্গিবাদ’ আখ্যা দিয়ে দমন করে। আজও সেই রাতের নিহতদের প্রকৃত সংখ্যা ও বিচার অজ্ঞাত রয়ে গেছে। এটি ছিল ইসলামি শক্তির বিরুদ্ধে আওয়ামিলীগের নির্মম অবস্থানের একটি বড় প্রমাণ।

২০১৪–২০১৬
দেশের বিভিন্ন স্থানে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষকদের ওপর ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়। ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে সমন্বয়ের অভিযোগ ওঠে।
২০১৭–২০১৯
অনলাইন ও মসজিদভিত্তিক খুতবায় নজরদারি চালু হয়। ইসলামি বক্তাদের ‘হেট স্পিচ’ নাম দিয়ে শাস্তির আওতায় আনা হয়।
২০২০–২০২১
ভারতবিরোধী আন্দোলনকারী আলেমদের ওপর নিপীড়ন জোরদার হয়। কওমি মাদরাসার ছাত্রদের বিক্ষোভে গুলি চালানো হয়।
২০২২–২০২৪ (আগস্ট)
আলেম ও ইসলামপন্থী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা। বহু বক্তাকে জেল-জুলুমের মুখে পড়তে হয়। সরকার তাদের ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করে।

উপসংহার

আওয়ামিলীগের রাজনৈতিক অবস্থান বহুবার প্রমাণ করেছে যে তারা ইসলামপন্থী রাজনীতি ও মুসলমানদের চর্চাকে ‘উগ্রবাদ’ আখ্যা দিয়ে উপস্থাপন করে। অথচ বাস্তবে মুসলমানদের সাধারণ জীবনধারা, যেমন নারীর সাথে করমর্দন এড়িয়ে যাওয়া— এটি কোনো উগ্রতা নয় বরং সুন্নাহভিত্তিক আচরণ। ধর্মপ্রাণ জনগণের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে কোনো দলই টিকে থাকতে পারে না। বাংলাদেশের ইসলামপ্রিয় জনতাকে অবমূল্যায়ন করা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকেই অসম্মান করা।

— মুহা. মাহফুজুর রহমান
প্রধান সম্পাদক, FountNews

শেয়ার করুন: Facebook | Twitter | WhatsApp | Copy Link | 🖨 Print

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।