ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ নাই: জাতীয় খতীব আব্দুল মালেক হাফি.
ঈদে মিলাদুন্নবী তো অন্যায়। ভুল কথা। ঈদ হলো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ নাই।
অনেকেই অসন্তুষ্ট হবেন আমার কথায়। এখান থেকে বের হয়ে গিয়ে দেখবেন যে, সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে। কিন্তু সেটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ইসলামের ঈদ সম্পর্কে তো একটা ইতিহাস আছে; সাহাবা যামানা, তাবেয়ী যামানা, তাবে-তাবেয়ী যামানা। নবী করীম সাল্লাল্লাহু সালামের সীরাতের আলোচনা হবে, জন্ম বৃত্তান্ত আলোচনা হবে-সে আলোচনার জন্য ঈদে মিলাদুন্নবীর নাম দেওয়া, তাঁর জন্মদিন কে ঈদ বানানো- এটা তোমার ইচ্ছা? তোমার নিজের ইচ্ছা মত বানাবা ঈদ? এটাতো শরীয়ত দিবে। নবীজির আদর্শ। নবীজিকে নিয়ে, নবীজির আদর্শ কী, সেটা দেখবা না?
মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ
খতীব, বাইতুল মুকাররম মসজিদ
রোজ শুক্রবার | তারিখ: ০৫-০৯-২০২৫ ঈ.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন