মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

ধর্ম যার যার, রাষ্ট্র সবার — তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও বার্তায় শুভেচ্ছা

সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।"

উৎসব উদযাপনে আহ্বান

তারেক রহমান আরও বলেন, "আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে-নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।"

বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনকে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালন করার আহ্বান জানানো হয়েছে।
"ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।" — তারেক রহমান

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।