মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

"অমুক যার যার, তমুক সবার"; শিক্ষাবিদ শরিফ মুহাম্মাদ

মাওলানা শরিফ মুহাম্মাদ — মতামত
মাওলানা শরিফ মুহাম্মাদ — মতামত
মাওলানা শরিফ মুহাম্মাদ — ফেসবুক মতামত পোস্ট | ছবি : FountNews গ্রাফিক্স টিম

পোস্ট থেকে নির্বাচিত অংশ

"অমুক যার যার, তমুক সবার। এ-জাতীয় কথার মধ্যে একটু সমস্যা লাগে। যেমন ধর্ম যার যার রাষ্ট্র সবার। শব্দ ও বাক্যের ভাব আবহ ও মর্মের দিকে খেয়াল করুন।

বাংলাদেশে এই বাক্যটার ব্যবহার বেশি হচ্ছে গত ১০-১৫ বছর ধরে। আধা সেকুলার সফট-সেকুলার রাষ্ট্র হিসেবে এখন এই স্লোগানটাকে অনেকে ব্যবহার করছে। অথচ ভারতে বা পশ্চিমে এধরনের স্লোগান দেখা যায় না।

রাজনৈতিক অঙ্গনে যেহেতু ব্যবহার হচ্ছে এটার একটা ভাব ও মানসগত প্রভাব নাগরিকদের মধ্যে পড়তেই পারে।

ভূগোল কেন্দ্রিক জাতীয়তা ও এরসঙ্গে ধর্মনিরপেক্ষতার প্রকাশ হিসেবে এ-জাতীয় বাক্য যে কারণেই ব্যবহার হয়ে থাকুক, মুসলিমদের জন্য ভালো হবে যদি তারা বিশ্বজনীন স্লোগানকে গুরুত্ব দেয় — রাষ্ট্র যার যার, ইসলাম সবার।

নির্দিষ্ট ভূগোলের মধ্যে যদি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, তাহলে বিশ্বজনীন দৃষ্টিকোণ থেকে মুসলিমদের স্লোগান হবে, রাষ্ট্র যার যার ইসলাম সবার।

উম্মাহ ভ্রাতৃত্ব ও দ্বীনের সার্বজনীনতা মুসলিমদের মৌলিক ধর্মবোধের অংশ। আলোচনায় ও চিন্তায় এটাকে জাগ্রত রাখা জরুরি।

আল্লাহ তাআলা আমাদের দেশ, মজলুম মুসলিম দেশ এবং সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করুন, মুক্তি দান করুন এবং উন্নতি দান করুন।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।