অবশেষে সোশাল মিডিয়ার নিষেধাজ্ঞা তুলল নেপাল! বিক্ষোভে নিহত ১৯
দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছেন।
![]() |
| এই নিষেধাজ্ঞার কারণে নেপালের রাজধানীতে প্রতিবাদ নামে ‘জেন-জি’ প্রজন্ম নামে পরিচিত বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স |
কাঠমাণ্ডুর রাস্তায় প্রতিবাদে নেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর একাধিক সামাজিক মাধ্যম অ্যাপের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং একথা জানিয়েছেন।
গুরুং জানান, গত সপ্তাহে সামাজিক মাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।
এই নিষেধাজ্ঞার কারণে নেপালের রাজধানীতে ওই প্রতিবাদ শুরু হয়। সোমবার ‘জেন-জি’ প্রজন্ম নামে পরিচিত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিল তারা।
বার্তা সংস্থা রয়টার্সকে গুরুং বলেন, “সোশাল মিডিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছি আমরা। সেগুলো এখন কাজ করছে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন