নতুন গাজা চুক্তির পরিকল্পনা! ট্রাম্প-নেতানেয়াহু বৈঠক। লাইভ আপডেট
লাইভ আপডেট
🇺🇸🇮🇱 BREAKING!!! BIBI HAS AGREED TO TRUMP'S GAZA PLAN
— Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) September 29, 2025
"I also wanna thank Prime Minister Netanya for agreeing to the plan...." pic.twitter.com/RTWXde8thT
— The White House (@WhiteHouse) September 29, 2025
"Today is a historic day for peace — and Prime Minister @netanyahu and I have just concluded an important meeting...we discussed how to end the war in Gaza, but it's just a part of the bigger picture, which is peace in the Middle East." - PRESIDENT DONALD J. TRUMP pic.twitter.com/5f9PF9EC3c
— The White House (@WhiteHouse) September 29, 2025
I welcome President Trump’s 20-point plan to ensure an end to the war in Gaza.
— Shehbaz Sharif (@CMShehbaz) September 29, 2025
I am also convinced that durable peace between the Palestinian people and Israel would be essential in bringing political stability and economic growth to the region.
It is also my firm belief that…
I commend US President Donald Trump’s efforts and leadership aimed at halting the bloodshed in Gaza and achieving a ceasefire.
— Recep Tayyip Erdoğan (@RTErdogan) September 29, 2025
Türkiye will continue to contribute to the process with a view to establishing a just and lasting peace acceptable to all parties.
The new US initiative to deliver an end to the war in Gaza is profoundly welcome. pic.twitter.com/N1UxkEHY1J
— Keir Starmer (@Keir_Starmer) September 29, 2025
- গাজা হবে এক সন্ত্রাসমুক্ত অঞ্চল, যেখানে কোনো ধরনের উগ্রবাদ থাকবে না এবং যা প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য হুমকি সৃষ্টি করবে না।
- গাজাকে নতুনভাবে পুনর্গঠন করা হবে, যাতে গাজার মানুষ উপকৃত হয়—যারা ইতোমধ্যেই যথেষ্ট ভোগান্তি সহ্য করেছে।
- যদি উভয় পক্ষ এই প্রস্তাবে সম্মত হয়, যুদ্ধ সঙ্গে সঙ্গেই শেষ হবে। ইসরায়েলি বাহিনী বন্দি মুক্তির প্রস্তুতির জন্য নির্ধারিত সীমানায় ফিরে যাবে। এই সময়ে সব ধরনের সামরিক অভিযান, যেমন বিমান হামলা ও গোলন্দাজ হামলা, স্থগিত থাকবে এবং যুদ্ধের লাইন স্থির থাকবে যতক্ষণ না পূর্ণাঙ্গ পর্যায়ক্রমিক প্রত্যাহারের শর্ত পূরণ হয়।
- ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি মেনে নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে (জীবিত ও মৃত) ফিরিয়ে দেওয়া হবে।
- সব জিম্মি মুক্ত হওয়ার পর ইসরায়েল আজীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক হওয়া ১,৭০০ গাজাবাসীকে মুক্তি দেবে—এর মধ্যে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার বিনিময়ে ইসরায়েল ১৫ জন মৃত গাজাবাসীর দেহ ফেরত দেবে।
- সব জিম্মি ফেরত দেওয়ার পর যারা শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেবে এবং অস্ত্র সমর্পণ করবে, সেই হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যারা গাজা ছাড়তে চাইবে, তাদের নিরাপদ পথে অন্য দেশে যেতে দেওয়া হবে।
- এই চুক্তি গ্রহণের পরপরই গাজায় পূর্ণ মাত্রায় ত্রাণ পাঠানো হবে। ন্যূনতম পর্যায়ে হলেও, এই সহায়তার পরিমাণ হবে ১৯ জানুয়ারি ২০২৫-এর মানবিক সহায়তা চুক্তির সমান। এতে পানি, বিদ্যুৎ, নর্দমা অবকাঠামো সংস্কার, হাসপাতাল ও বেকারি পুনর্বাসন, ধ্বংসস্তূপ সরানোর যন্ত্রপাতি ও সড়ক উন্মুক্ত করার উপকরণ অন্তর্ভুক্ত থাকবে।
- জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। দুই পক্ষের কেউই এতে হস্তক্ষেপ করবে না। রাফাহ সীমান্ত উন্মুক্ত রাখা হবে একই প্রক্রিয়ায়, যা ১৯ জানুয়ারি ২০২৫-এর চুক্তিতে নির্ধারিত হয়েছিল।
- গাজার শাসন দায়িত্ব থাকবে একটি অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক, প্রযুক্তিগত কমিটির হাতে। এ কমিটি গাজার জনগণের জন্য সরকারি সেবা ও পৌর কার্যক্রম পরিচালনা করবে। এতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। তাদের ওপর নজরদারি করবে নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রতিষ্ঠান “বোর্ড অব পিস”, যার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্য বিশ্বনেতাদের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রতিষ্ঠান ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত গাজার পুনর্গঠনের নীতি ও অর্থায়ন তত্ত্বাবধান করবে।
- গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলোর অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে ট্রাম্প একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করবেন। আন্তর্জাতিক অনেক সংগঠনের প্রস্তাব বিবেচনা করা হবে, যাতে নিরাপত্তা ও শাসন কাঠামোর সঙ্গে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়। এর মাধ্যমে কর্মসংস্থান, সুযোগ ও গাজার ভবিষ্যতের জন্য আশার সঞ্চার হবে।
- একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বিশেষ শুল্ক ও বাণিজ্য সুবিধা দেওয়া হবে।
- কাউকে জোর করে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। যারা যেতে চাইবে, তারা যেতে পারবে এবং চাইলে ফিরে আসতেও পারবে। মানুষকে থেকে গিয়ে একটি ভালো গাজা গড়তে উৎসাহ দেওয়া হবে।
- হামাস ও অন্যান্য গোষ্ঠী গাজার শাসনে কোনোভাবেই অংশ নেবে না। সব ধরনের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো—যেমন টানেল, অস্ত্র কারখানা—ধ্বংস করা হবে এবং আর পুনর্নির্মাণ করা হবে না। স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকের তত্ত্বাবধানে গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে। এতে অস্ত্র সমর্পণের প্রক্রিয়া, অস্ত্র পুনঃব্যবহার অযোগ্য করার কার্যক্রম এবং আন্তর্জাতিক তহবিল দিয়ে অস্ত্র ফেরত কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।
- আঞ্চলিক অংশীদাররা নিশ্চয়তা দেবে যে হামাস ও অন্য গোষ্ঠীগুলো এই চুক্তি মেনে চলবে এবং নতুন গাজা প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হবে না।
- যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী (ISF) মোতায়েন করবে। তারা নির্বাচিত ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে এবং জর্ডান ও মিশরের সঙ্গে সমন্বয় করবে। এ বাহিনী দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব নেবে এবং ইসরায়েল ও মিশরের সঙ্গে সীমান্ত এলাকায় সহযোগিতা করবে।
- ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ISF নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে প্রত্যাহার করবে। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেবল সীমান্তে তাদের উপস্থিতি থাকবে।
- হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা বিলম্ব করে, তবে উপরের পরিকল্পনা সন্ত্রাসমুক্ত এলাকায় কার্যকর হবে, যা আইডিএফ থেকে আইএসএফ-এর হাতে হস্তান্তর করা হবে।
- একটি আন্তঃধর্মীয় সংলাপ প্রক্রিয়া চালু হবে, যেখানে সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ শেখানো হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মনোভাব পরিবর্তন হয় এবং শান্তি থেকে প্রাপ্ত সুফল উপলব্ধি করা যায়।
- যখন গাজার পুনর্গঠন এগিয়ে যাবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে, তখন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাস্তবসম্মত পরিবেশ তৈরি হতে পারে। এটি ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা।
- যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার আয়োজন করবে, যাতে তারা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একটি রাজনৈতিক দিগন্তে একমত হতে পারে।
লাইভ কভারেজ আপডেট এখানেই শেষ হলো, পরবর্তী আপডেটগুলো ধারাবাহিক নিউজে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন