সরকার শুধু অকল্যাণকামিতাই নয়, প্রতারণার মধ্যেও নেমেছে। জাতীয় খতীব
সরকার শুধু অকল্যাণকামিতাই নয়; বরং সরকার নেমেছে প্রতারণার মধ্যে। সংগীতের নামে হিন্দুত্ববাদ শেখাতে চায় আমাদের সন্তানদেরকে। এমনকি তাদের একজন ভারত থেকে ইশারাও দিয়ে দিয়েছেন যে, এটা লুকোচুরির কোনো কাজ নয়! বাঙালি সংস্কৃতি-যেটা হিন্দুয়ানি সংস্কৃতি, সেটাই বাঙালি সংস্কৃতি। বলেন, নাউযুবিল্লাহ! সরকার স্কুলে সংগীত শেখানোর নামে হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে। আসল ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহকে ভয় করুন। মোদিকে খুশি করলে ঠিকানা জাহান্নামে, আমেরিকাকে খুশি করলে তাও ঠিকানা জাহান্নামে। সুতরাং আল্লাহ ও তাঁর রাসূলকে খুশি করুন।
মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ | খতীব, বাইতুল মুকাররম মসজিদ
রোজ শুক্রবার | তারিখ: ১০-১০-২০২৫ ঈ. | অনুলিখন: সাদিক শাহরিয়ার

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন