সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে!
সংগীত কাকে বলে জানা আছে আপনাদের? গীত, নাচ, বাদ্যযন্ত্র- এই তিনের মাধ্যমে হয় সংগীত। সংগীত ইসলামী শরীয়তে বৈধ না। নাচ-গান ইসলামী শরীয়তে বৈধ না। বাদ্যযত্র ইসলামী শরীয়তে বৈধ না
আমাদের উপদেষ্টারা কি নাচুইন্না বুড়া হয়ে গেছেন? স্কুলে নাচ শেখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করবেন, দেশের অর্থ খরচ করবেন, শিক্ষক নিয়োগ দিবেন! কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক? বিবেক বুদ্ধি কোথায়? যদি আপনার জানা না-ও থাকে যে, শরীয়তে এটা হারাম, তবুও তো বুঝার কথা-এটা অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় কত কাজ বাকি আছে দেশে, সেগুলোর খবর নাই। সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে!
মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ | খতীব, বাইতুল মুকাররম মসজিদ
রোজ শুক্রবার | তারিখ: ০৩-১০-২০২৫ ঈ.।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন