পূজায় একাত্মতা পোষণ করলে তো তোমার নিজের ঈমানই শেষ।
হিন্দুদের সঙ্গে তাদের পূজা, তাদের শিরক, তাদের কুফর বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর-শিরকের ব্যাপারে একাত্মতা তোমার পোষণ করতে হবে না। একাত্মতা পোষণ করলে তো তোমার নিজের ঈমানই শেষ। তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো-তোমরা সম্পর্কহীনতা ঘোষণা করো। আর তোমরা গিয়ে ওখানে একাত্মতা পোষণ করো! একাত্মতা পোষণ হতে পারে না!! তাদের জান-মালের নিরাপত্তা দাও, তাদের উপর জুলুম করো না-এটাই কাজ। একাত্মতা পোষণ করলে তো তোমারই ঈমানই শেষ। তারা তোমাদের ঈদগাহে আসে একাত্মতা পোষণ করার জন্য? তারা বাইতুল্লাহে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য? أفلا تعقلون؟ (তোমরা কি তবে চিন্তা-ভাবনা করো না?)
মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ | খতীব, বাইতুল মুকাররম মসজিদ
রোজ শুক্রবার | তারিখ: ১০-১০-২০২৫ ঈ.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন