মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

কবিতা: 'অন্তিম বাণী' লিখেছেন কবি নানাভাই

অন্তিম বাণী - হেমন্ত আফনান (নানাভাই)
কবিতা: অন্তিম বাণী | কবি: হেমন্ত আফনান (নানাভাই)

🖋 কবি পরিচিতি

হেমন্ত আফনান (নানাভাই) একজন সমকালীন বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক, যার লেখায় প্রেমহীনতা, শূন্যতা ও আত্ম-অনুসন্ধান তীব্র শক্তি নিয়ে উপস্থিত হয়। ২০০০ সালের ২৮ ডিসেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এই তরুণ কবির শব্দের ভেতরে এক অদ্ভুত নীরবতা ও শূন্যতার বিস্তার রয়েছে, যেখানে একাকীত্বও কথা বলে।

তাঁর কাব্যগ্রন্থ “শূন্যের শূন্যতা” ও অন্যান্য রচনায় নতুন প্রজন্মকে প্রশ্ন করতে শেখায়— নিজেকে খুঁজে পেতে কি মানুষের শূন্যতাই একমাত্র শেষ আশ্রয়? নাকি নিজের সেই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে সমগ্র মহাশূন্যের অমীমাংসিত সত্য?

কবির ব্লগে আরও কবিতা পড়ুন 👉 kobinanabhai.blogspot.com
ফেসবুকে অনুসরণ করুন 👉 facebook.com/kobinanabhai

অন্তিম বাণী

কবি — হেমন্ত আফনান (নানাভাই)

আমার প্রিয় শাবক ও প্রিয় মানব সন্তানেরা— আমি আজ লিখে যাচ্ছি তোমাদের জন্য, এমন এক কবিতা যা অনিবার্য। যা ভেবে নিতে পারো আমার “অন্তিম বাণী” যেনো যখন একদিন আমি থাকবো না, তখনও আমার নিঃশ্বাস লেগে থাকেবে তোমাদের বুকের ভেতরকার হাহাকার আর স্বপ্নে। আমি জানি, তোমরা জন্মাবে এমন এক পৃথিবীতে যেখানে আকাশের রঙ হবে ম্লান , যেখানে রাতের অন্ধকার হারাবে যান্ত্রিক আলোয়, পাখিদের গান শোনা যাবে কম, মাটির গন্ধে মিশে থাকবে যুদ্ধের ধোঁয়া আর মানুষের চোখে ভাসবে শুধু ক্ষুধার দীর্ঘ ছায়া। আমি জানি, তোমাদের মা–বাবা হয়তো ভাত চড়াবে ফাটা হাঁড়িতে, তোমাদের শৈশবের কপালে থাকবে অভাব আর অভিমানের কালো টিপ। আর তোমরা বড় হতে হতে দেখবে মানুষ ধিরে ধিরে মানুষকে ভুলে যাচ্ছে গড়ে যাচ্ছে হৃদয় মাঝে নিঃসঙ্গ দ্বীপ। ভালোবাসা লুকিয়ে ফেলছে স্বার্থের ভারী গ্রানাইট পাথরের নিচে। হাজার বছর আগেই মানব মস্তিষ্কে বাম্পার ফসল ফলেছে হিংসা ঘৃণার বীজে। এখন সবার মস্তিষ্কই ঘৃণার শস্য ক্ষেত, উত্তরাধিকার সূত্রে তারাই রেখে যাচ্ছে সন্তানদের জন্য হিংসা, ঘৃণা, বিদ্বেষ। তবু দেখো— এ মৃতের দৃশ্য , আমি শুনি —শুধু হাড় চিবানোর শব্দ। আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই কবিতা, যেনো কোনোদিন একলা রাতে তোমরা বুকের ওপর রেখে পড়তে পারো— আমার “অন্তিম বাণী” আর বুঝতে পারো— এই পৃথিবীতে কেউ একজন ছিলো যে তোমাদের না-জানা ভবিষ্যৎকেও ভালোবেসেছিলো এমন ভাবে। যেমন সে তার মা'কে ভালোবাসতো। প্রিয় সন্তানগন, মনে রেখো— মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার অশ্রু। যখনই অন্যায়ের বিরুদ্ধে লড়ার শক্তি ফুরিয়ে যাবে, তখন কেঁদে নিও— কেননা সেই কান্নাই একদিন হয়ে উঠবে ঝড়, যা মুছে ফেলবে মিথ্যার রাজত্ব। মনে রেখো— ভালোবাসা হলো মানুষের শেষ আশ্রয়। যখন চারপাশে শূন্যতা ছড়িয়ে পড়বে, যখন বন্ধুর মুখেও প্রতারণা খুঁজে পাবে, তখন কোনো এক ক্ষুধার্ত শিশু, অথবা ক্লান্ত পথিককে জড়িয়ে ধরে কেদে নিয়ো মন খুলে— তখন দেখবে, মানুষ বেঁচে আছে এখনো, মানুষ শেষ হয়ে যায়নি। আমি জানি না তোমরা কেমন পৃথিবী দেখবে— কিন্তু আমি চাই তোমরা শিখো গাছের কথা বলতে, নদীকে শুনতে, মরুভূমির শুষ্ক বাতাসেও প্রেমের ছায়া খুঁজতে। কারণ একদিন যদি সবকিছু ফুরিয়েও যায়, মানুষের আত্মা তখনও স্বপ্ন দেখতে ভুলবে না। প্রিয় ভবিষ্যৎগন, আমি চাই তোমরা যেনো আমার এই কবিতাকে শুধু শব্দ ভেবে না পড়ো— এটা হবে তোমাদের উত্তরাধিকার, এটা হবে তোমাদের ইতিহাস। যে ইতিহাস রক্ত দিয়ে লেখা নয়, যুদ্ধের শ্লোগানে ভাঙা নয়, বরং এক অচেনা কবির নিঃশ্বাস থেকে জন্ম নেওয়া একটি মানুষের ভালোবাসার ঘোষণা। আমি ঘোষণা করছি, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের জন্মের আগেও। তোমাদের মৃত্যুর পরেও। কালবৈশাখীর সর্বগ্রাসী প্রলয় সন্ধ্যায় যেই বিকলাঙ্গ শিশুটি জন্ম নিয়েছে দৌলদিয়ার নিষিদ্ধ বস্তিতে, জন্ম নিয়েছে যে কাল—ঝলমলে প্রভাতে সর্ণচামোচ মুখে হারাম অর্থের প্রাসাদে, আমি সেই সদ্বজন্ম নেয়া প্রতিটি সন্তানকেই ভালোবাসি আমার শাবক হিসেবেই। আমার মায়ের মতই। আমি তোমাদের ভেতরেই আছি। আমার আত্মা রয়ে গেছে তোমাদের অশ্রুবিন্দুর ভেতর। তাই নিজেকে ঝরতে দাও নিজেকে ভাসাতে শে'খ অশ্রু জলে ও লোভের লালায়। কারণ তোমাদের ক্রোধ আর লোভ যেনো অন্যের উপর অন্যায় হয়ে না আসে। প্রিয় সন্তানগন — আমি মারা গেলেও আমার এই কবিতা ও আমাকে মনে রেখো, তোমাদের সন্তানের মতোই।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।