মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের সময়সীমা জানাল সমাজসেবা অধিদফতর

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের সময়সীমা জানাল সমাজসেবা অধিদফতর

সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহকাজ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছে সমাজসেবা অধিদফতর। ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬-এর আলোকে উপাকারভোগী বাছাই, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিরসন এবং চূড়ান্ত তালিকা অনুমোদনে নির্দিষ্ট নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া

গত বুধবার (২৫ নভেম্বর) সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়, যেখানে পুরো বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে সঠিক ও মানসম্মত উপায়ে খানা তথ্য সংগ্রহ সম্পন্ন করতে বলা হয়েছে। কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চালু রাখতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে নিয়ে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড এবং হাটবাজারের মতো জনবহুল স্থানে জনসাধারণের দেখার জন্য ঝুলিয়ে দিতে হবে। পরবর্তীতে নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্ত সাপেক্ষে উপকারভোগী যাচাই ও চূড়ান্ত করা হবে।

অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদন

তালিকায় নাম না থাকলে বা কোনো আপত্তি উঠলে ওয়ার্ড সভা ও গ্রাম আদালতের মাধ্যমে তা সমাধান করতে হবে। গণশুনানিতে আপত্তি এলে উপজেলা প্রশাসনকে তদন্ত করে তা নিরসন করতে হবে এবং কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সুপারিশ উপজেলা কমিটিতে পাঠানোর পর, তা যাচাই করে চূড়ান্ত পে-রোল অনুমোদন করা হবে। এছাড়া শহরাঞ্চলে অসচ্ছল দরিদ্র পরিবার বাদ না পড়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষ নির্দেশনা: অনুমোদিত তালিকা সংশ্লিষ্ট সফটওয়ারে লক করতে হবে। জেলা সমাজসেবা উপ-পরিচালক লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ বাড়ি সরেজমিন যাচাই করবেন। অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে এবং আপিল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। জালিয়াতির প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।