এনওসি না পাওয়ায় স্থগিত মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানীর এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দূতাবাসের মাধ্যমে জানানো হয় সিদ্ধান্ত
পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতি তাকী উসমানীকে সফর স্থগিতের বিষয়টি জানানো হয়। পরে তিনি বাংলাদেশ সফরের দায়িত্বশীল মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সফর স্থগিতের বিষয়টি জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।
এখনো সফরের সুযোগ রয়েছে
প্রেস ব্রিফিংয়ে মুফতি মিজানুর রহমান সাঈদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো প্রয়োজনীয় এনওসি দেওয়া হয়নি। তবে মুফতি তাকী উসমানীর ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে যারা উপস্থিত ছিলেন
প্রেস ব্রিফিংয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি শাহজালাল আল হাবিবী, মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন