আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই নিয়োজিত রয়েছে বিজিবির দুটি ব্যাটালিয়ন।
যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে
২৪ নভেম্বর মঙ্গলবার বিজিবিরর তরফ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজারে এই ১০১ প্লাটুন বিজিবি পাঠানো হয়েছে। মাঠে নিয়োজিত এসব বিজিবি সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।
নিরাপত্তা ও প্রযুক্তিগত নজরদারি
সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ সব স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের জননিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা কঠোর হাতে প্রতিহত করতে কাজ করছেন তারা। মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সাহায্যে সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন