মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

হোয়াটসঅ্যাপে তিনটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ

হোয়াটসঅ্যাপে তিনটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন করে তিনটি নিরাপত্তা দুর্বলতা বা ত্রুটি খুঁজে পাওয়া গেছে। মেটার এই অ্যাপের ত্রুটিগুলোর কারণে ব্যবহারকারীরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একটি ত্রুটির মাধ্যমে ভুয়া বা প্রতারণামূলক বার্তাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব বলে আশঙ্কা করা হচ্ছে।

চিহ্নিত নিরাপত্তা ত্রুটিসমূহ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অপরাধীরা এই দুর্বলতাগুলোর অপব্যবহার করে ব্যক্তিগত তথ্য চুরি কিংবা নতুন কোনো প্রতারণার ফাঁদ পাততে পারে। ইনফোসেকবুলেটিনের তথ্যানুযায়ী, প্রথম দুর্বলতাটির নামকরণ করা হয়েছে CVE-2026-23871। হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের অ্যান্ড্রয়েড সংস্করণের 2.26.17.4-এর পূর্ববর্তী ভার্সনগুলোতে এই ত্রুটি বিদ্যমান ছিল। হোয়াটসঅ্যাপের একজন প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষতিকর পক্ষগুলো প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। যদিও এই ত্রুটি কাজে লাগিয়ে কোনো প্রতারণা সফল হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

দ্বিতীয় ত্রুটিটির কোড হলো CVE-2026-102769, যা হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের 2.26.35.74 সংস্করণের আগের সংস্করণগুলোতে ছিল। কোনো ব্যবহারকারী বিশেষভাবে তৈরি করা 'অর্ডার ডিটেইলস' বা অর্ডারের বিবরণসংবলিত বার্তায় ক্লিক করলে ডিভাইসে থাকা হোয়াটসঅ্যাপের স্থানীয় ফাইলগুলো মুছে যাওয়ার আশঙ্কা তৈরি হতো। অন্যদিকে, তৃতীয় দুর্বলতাটি চিহ্নিত হয়েছে CVE-2026-44908 নামে, যা মেটা এআইয়ের কনফিডেনশিয়াল কম্পিউটিং অবকাঠামোর সার্টিফিকেট যাচাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

সুরক্ষার উপায়: এই ধরনের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের নিয়মিত অ্যাপ আপডেট করার এবং হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে অপরিচিত কোনো সূত্র থেকে আসা লিংক, বিভিন্ন মিডিয়া ফাইল বা যেকোনো ধরনের সন্দেহজনক বার্তা সম্পর্কে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।